শিক্ষা

নতুন বই পেয়ে উল্লাসে মেতেছে শিক্ষার্থীরা

নতুন বই পেয়ে উল্লাসে মেতেছে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক: নববর্ষের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে উল্লাসে মেতেছে কোটি কোটি শিক্ষার্থী। কেউ বইগুলো একপলক উল্টিয়ে দেখে নিচ্ছে, আর কেউ সহপাঠীদের সঙ্গে পাঠ পরিকল্পনা নিয়ে আলোচনায় ব্যস্ত।বই উৎসবে মেতে উঠেছে সারাদেশ।

বুধবার (০১ জানুয়ারি) সকালে নগরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বই উৎসবে গিয়ে দেখা গেছে এ চিত্র।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল ইসলাম জানান, প্রাথমিক পর্যায়ে মোট ৪৮ লাখ ১৪ হাজার ২০৪টি বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে। জেলার ৪ হাজার ৩৮৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১০ লাখ ১৮ হাজার ২২০ জন শিক্ষার্থী নতুন বই পাবে।

মাধ্যমিক জেলা শিক্ষা কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানান, মাধ্যমিক পর্যায়ে (ইবতেদায়ী ও মাদ্রাসাসহ) জেলার মোট ১১ লাখ ৮৭ হাজার ৭৪৩ শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া হবে। মহানগরের ৬টি থানা ও ১৪টি উপজেলাসহ  জেলার মোট ২ হাজার ৬৬টি মাধ্যমিক পর্যায়ের (মাদ্রাসাসহ) শিক্ষাপ্রতিষ্ঠানে ১ কোটি ৫৩ লাখ ৮৭ হাজার ৭১৬টি বই বিতরণ করা হবে।

উল্লেখ্য, ২০১০ সাল থেকে বছরের প্রথম দিন বিনামূল্যে বই বিতরণ কার্যক্রম শুরু করে বর্তমান সরকার।

এমন আরও সংবাদ

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker