রানা চৌধুরী, রংপুর: রংপুরে শীতে আগুন পোহাতে গিয়ে রোকেয়া বেগম নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ভোরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। রংপুর মেডিক্যাল কলেজের (রমেক) বার্ন ইউনিটের বিভাগীয় প্রধান এম এ হামিদ পলাশ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে ২৮ ডিসেম্বর আগুনে পুড়ে হাসপাতালে ভর্তি হন তিনি। আগুনে তার শরীরের ৫৫ ভাগ অংশ পুড়ে গিয়েছিল বলে জানান চিকিৎসকরা। এ নিয়ে রংপুরে আগুন পোহাতে গিয়ে পুড়ে পাঁচজন নিহত হয়েছেন।



