বাংলাদেশ ও বিশ্বপরিচয়
সেলিম মিয়া, সহকারী শিক্ষক, ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, খিলগাঁও, ঢাকা
বহু নির্বাচনী প্রশ্ন
তৃতীয় অধ্যায়
বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন
১। আগের যানবাহন গরুর গাড়ির পরিবর্তে বর্তমানে মোটর গাড়ির ব্যবহার এটিকে বলে—
ক) সামাজিক পরিবর্তন
খ) সাংস্কৃতায়ন
গ) সাংস্কৃতিক আত্তীকরণ ঘ) সাংস্কৃতিক পরিবর্তন
২। বাঙালিরা ইংরেজ শাসকের অধীনে থাকায় অনেক ইংরেজি শব্দ বাংলায় মিশে আছে, এটিকে কী বলে?
ক) সাংস্কৃতিক আদর্শ
খ) সাংস্কৃতিক ব্যাপ্তি
গ) সাংস্কৃতায়ন
ঘ) সাংস্কৃতিক আত্তীকরণ
৩। পহেলা বৈশাখে বাঙালি পুরুষরা পাঞ্জাবি ও মেয়েরা শাড়ি পরে। এটাকে কী বলে?
ক) সাংস্কৃতিক আত্তীকরণ
খ) সাংস্কৃতিক আদর্শ
গ) সাংস্কৃতিক ব্যাপ্তি ঘ) সাংস্কৃতায়ন
৪। বাঙালির ঐতিহ্যবাহী সুনির্মিত ঘর তৈরিতে ব্যবহৃত হতো—
ক) মাটি, বাঁশ, টিন
খ) বাঁশ, টিন, কাঠ
গ) শণ, বাঁশ, কাঠ
ঘ) শণ, বাঁশ, মাটি
৫। আধুনিক বাংলা সাহিত্যকে শোভন ও সুন্দর করে পূর্ণতা দিয়েছেন কে?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) দীনবন্ধু মিত্র
গ) মাইকেল মধুসূদন দত্ত ঘ) কাজী নজরুল ইসলাম
৬। সংস্কৃতির পরিবর্তনশীলতার কারণ কয়টি?
ক) ৫টি খ) ৪টি গ) ৩টি ঘ) ২টি
৭। বাঙালির প্রথম যে সাহিত্যকর্মের সন্ধান পাওয়া যায় তার নাম কী?
ক) অন্নদামঙ্গল খ) পদ্মাবতী
গ) বৈষ্ণব পদাবলি ঘ) চর্যাপদ
৮। দিনাজপুরের কান্তজি মন্দিরে টেরাকোটা শিল্পকর্মে ফুটে উঠেছে—
ক) সামাজিক জীবনের প্রতিচ্ছবি খ) অর্থনৈতিক জীবনের প্রতিচ্ছবি গ) সাংস্কৃতিক জীবনের প্রতিচ্ছবি ঘ) যুদ্ধের কলাকৌশলের
৯। ‘পদ্মাবতী’ কে রচনা করেন?
ক) ঘনরাম খ) মুকুন্দরাম গ) ইউসুফ ঘ) আলাওল
১০। খাসা, এলাচি হলো এক ধরনের— ক) দৃশ্যশিল্প খ) কাপড়
গ) সংগীতশিল্প ঘ) সাহিত্য
১১। প্রাচীন বাংলার কোন কাপড়ের বেশ খ্যাতি ছিল?
ক) কার্পাস খ) ক্ষৌম গ) পত্রোর্ণ ঘ) দুকূল
১২। মালিহা ঈদ উৎসবের জন্য সুতার নকশা করা একটি জামা কিনল। জামাটি কোন শিল্পের অন্তর্ভুক্ত?
ক) চারুশিল্প খ) দৃশ্যশিল্প
গ) রেশমশিল্প ঘ) নকশাশিল্প
১৩। সাংস্কৃতিক পরিবর্তনের মাধ্যমে উন্নয়ন ঘটে মানুষের—
i. চিন্তাশক্তিতে ii. সৃজনশীলতায় iii. পেশিশক্তিতে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৪ ও ১৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :
দ্বীপ দিনাজপুর বেড়াতে গিয়ে একটি পোড়ামাটির মন্দির দেখে।
১৪। দ্বীপের দেখা মন্দিরটির নাম কী?
ক) লোকনাথ মন্দির
খ) দক্ষিণের মন্দির
গ) স্বর্ণ মন্দির
ঘ) কান্তজি মন্দির
১৫। উক্ত মন্দিরে কোন কাহিনি ফুটিয়ে তোলা হয়েছে?
ক) মহাভারতের খ) রামায়ণের
গ) চর্যাপদের ঘ) মঙ্গলকাব্যের
১৬। সমাজবিজ্ঞানীরা উন্নয়ন বলতে কোন কথাটি নির্দেশ করেন?
ক) সামাজিক উন্নয়ন
খ) সামাজিক অগ্রগতি
গ) সামাজিক বিকাশ
ঘ) সামাজিক সম্প্রীতি
১৭। কোনো কিছু শুরু থেকে ক্রমে পরিপূর্ণতা লাভ করাকে কী বলে? ক) অগ্রগতি খ) রূপান্তর গ) বিবর্তন ঘ) উন্নয়ন
১৮। এস আলম একজন শিক্ষক। তাঁর আচার-ব্যবহার অনেক ভালো। এস আলমের মধ্যে সংস্কৃতির কোন দিকটি প্রতিফলিত হয়েছে?
ক) বস্তুগত খ) অবস্তুগত গ) প্রথাগত ঘ) রূপান্তর
নিচের উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০ নম্বর প্রশ্নের উত্তর দাও :
ইশমাম একটি সহজ-সরল ও শ্রেণিহীন সমাজে বাস করে। তবে তার সমাজের চিন্তাভাবনা ও আচার-ব্যবহার ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে।
১৯। ইশমাম কোন সমাজে বাস করে?
ক) আদিম খ) মধ্য যুগীয়
গ) আধুনিক ঘ) সমসাময়িক
২০। ইশমামের সমাজের পরিবর্তন হলো— i. সাংস্কৃতিক পরিবর্তন
ii. বস্তুগত সাংস্কৃতিক পরিবর্তন
iii. অবস্তুগত সাংস্কৃতিক পরিবর্তন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২১। কোনটি সমাজের মানুষের সংস্কৃতির ধরনকে বোঝায়?
ক) সাংস্কৃতিক আদর্শ
খ) সাংস্কৃতিক আত্তীকরণ
গ) সাংস্কৃতিক ব্যাপ্তি
(ঘ) সাংস্কৃতায়ন
২২। কোনটির মাঝে কোন দেশ বা সমাজের মানুষের জীবন প্রণালি ও বৈশিষ্ট্য ফুটে ওঠে?
ক) সাংস্কৃতিক আত্তীকরণ
খ) সাংস্কৃতিক আদর্শ
গ) সাংস্কৃতিক ব্যাপ্তি
ঘ) সাংস্কৃতায়ন
২৩। সামিন তার সিঙ্গাপুরপ্রবাসী বন্ধুর সঙ্গে নিয়মিত ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করে। এখানে সাংস্কৃতিক উন্নয়নের কোন দিককে বোঝানো হয়েছে?
ক) অবকাঠামোগত খ) বস্তুগত
গ) অবস্তুগত
ঘ) তথ্য-প্রযুক্তিগত
২৪। চিন্তাশক্তি ও সৃজনশীল প্রতিভার পরিচয় পাওয়া যায় কোথায়?
ক) সাহিত্যে খ) সংগীতে
গ) সংস্কৃতিতে ঘ) শিল্পকলায়
২৫। পোড়ামাটির শিল্পের আরেক নাম কী?
ক) মৃিশল্প খ) দৃশ্যশিল্প
গ) টেরাকোটা ঘ) সাহিত্যশিল্প
২৬। শাব্দিক অর্থ ছাড়াও চর্যাপদের কী বুঝতে হয়?
ক) সারমর্ম খ) ভাবার্থ গ) ধর্মকথা ঘ) নীতিকথা
২৭। চর্যাপদের বিখ্যাত কবি কারা ছিলেন?
ক) লুইপা ও কাহ্নপা
খ) হরপ্রসাদ ও চণ্ডীদাস
গ) বিদ্যাপতি ও জ্ঞান দাস
ঘ) গোবিন্দদাস ও হরনাথ দাস
২৮। নিচের কোনটি পুঁথি সাহিত্যের অন্তর্ভুক্ত?
ক) চণ্ডীমঙ্গল খ) ধর্মমঙ্গল
গ) ইউসুফ-জোলেখা ঘ) মনসামঙ্গল
২৯। মুর্শিদি, পালাগান, ভাওয়াইয়া, গম্ভীরা ইত্যদি কী ধরনের গান?
ক) উচ্চাঙ্গসংগীত
খ) আধুনিক সংগীত
গ) আঞ্চলিক সংগীত
ঘ) রবীন্দ্রসংগীত
৩০। সংস্কৃতি তুলে ধরে—
i. জাতির চিন্তাশীলতা
ii. জাতির ভাবধারা
iii. জাতির সৃজনশীলতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) রi ও iii ঘ) i, ii ও iii
বহু নির্বাচনী প্রশ্নের উত্তর
১. ঘ ২. গ ৩. খ ৪. ঘ ৫. ক ৬. ক ৭. ঘ ৮. ক ৯. ঘ ১০. খ ১১.ঘ ১২. খ ১৩. ক ১৪. ঘ ১৫. খ ১৬. ক ১৭. ঘ ১৮. খ ১৯. ক ২০. খ ২১. ক ২২. খ ২৩. ঘ ২৪. ঘ ২৫. গ ২৬. খ ২৭. ক ২৮. গ ২৯. গ ৩০. খ।




