শিক্ষা

ভর্তি পরীক্ষায় টাইম ম্যানেজমেন্টে গুরুত্ব দিতে হবে

শুক্রবার (১৪সেপ্টেম্বর) থেকে ২০১৮-১৯ নতুন শিক্ষা বষের্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি যুদ্ধ শুরু হয়েছে। এ বছর ‘খ’ ইউনিট (মানবিক বিভাগ), ‘ঘ’ ইউনিট (সমন্বিত বিভাগ) এর ভর্তি যুদ্ধের আগাম প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে অধ্যায়নরত জারিন তাসনিম রাইসা (২০১৭-১৮ শিক্ষাবর্ষ: খ ইউনিট-১৭তম, ঘ ইউনিট- ৭ম)।

সময় তো বেশি নেই। সবাই মোটামুটি কাভার করে ফেলেছো, শুধু ভালো করে রিভাইস করতে হবে। নিজেকে ভালো করে বিভিন্ন বিষয়ের প্রতি ধারনা নিতে হবে। তবেই রেজাল্ট ভালো হবে। গত দুই তিন মাসের যে কারেন্ট অ্যাফায়ার্স আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় কারেন্ট অ্যাফায়ার্সেও কিছু কিছু বিষয় থাকে না। সেগুলো কাভার করার জন্য সংবাদ পত্র দেখতে হবে। বিশেষ করে সংবাদ পত্রের শিরোনামগুলো দেখতে হবে, এতে করে অনেক বিষয়ের ধারনা চলে আসে। ফলে ভর্তি পরীক্ষায় ভালো করার সুযোগ থাকে।

বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়বলিতে কোন টপিকস্ মেইন সে দিকে খেয়াল রাখতে হবে। বিগত সালের প্রশ্ন ফলো করতে হবে। সাধারণত ওই টপিকসগুলোর ভিতর থেকে বেশি রিভাইস করতে হবে। অযাথা অন্য টপিকসে যাওয়ার দরকার নেই এতে করে সময় নষ্ট হবে।

ইংরেজীর দিকে সবাইকে বেশি গুরুত্ব দিতে হবে। সবারই মোটামুটি গ্রামাটিকাল রুলস্ মুখস্ত করা হয়ে গেছে। এখন শুধু উদাহরণগুলো বেশি বেশি দেখতে হবে। ভোকাবুলারী নতুন করে দেখার দরকার নেই, যেগুলো আগে দেখেছে ঐগুলোই বেশিবেশি প্র্যাকটিস করতে হবে।

বাংলার ক্ষেত্রে নবম-দশম শ্রেণির ব্যাকরণ বই থেকে ভালো ভাবে প্র্যাকটিস করতে হবে। এছাড়াও বাক্য সংকোচন, বিপরীত শব্দ যেকোনো বই থেকে যে যত বেশি কাভার করতে পারে। এতে করে রেজাল্ট ভালো হবে।

সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে একটা প্রশ্ন করে নিজে নিজে পরীক্ষা দেওয়া। যেমন- নিজে তৈরি করা বা কোচিং সেন্টারের হোক সেটা নিয়ে বার বার পরীক্ষা দিতে হবে। ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টাইম ম্যানেজমেন্ট।

পরীক্ষার সময় অনেকেই টাইম কাভার করতে পারে না, পরীক্ষা খারাপ হয়। সুতরাং এই কয়েক দিন রিভাইসের পাশাপাশি বেশি বেশি পরীক্ষা দিয়ে সময়ের দিকটা কাভার করতে হবে। এবং কোন কোন বিষয়ে নিজের দুর্বলতা আছে তা এখনই চিহ্নিত করতে হবে। তাহলে আশাকরি সে ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। এবং ভালো একটা সাবজেক্ট-এ ভর্তি হতে পারবে। সকল নতুন ভর্তিচ্ছু শিক্ষার্থী বন্ধুদের প্রতি অনেক অনেক শুভ কামনা রইলো।

এমন আরও সংবাদ

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker