তথ্যপ্রযুক্তি
এঞ্জেল নেটওয়ার্কের সভাপতি সোনিয়া বশির কবির
দ্য এঞ্জেল নেটওয়ার্ক’-এর (টিএন) সভাপতি মনোনীত হয়েছেন সোনিয়া বশির কবির। সহসভাপতি হয়েছেন রুবাবা দৌলা। বোর্ড মেম্বার হিসেবে রয়েছেন শামিম আহসান, তাহসিন আমান ও হামিদুল মিশবাহ। দেশি স্টার্টআপগুলোর মূলধন জোগাড় এবং ব্যবস্থাপনায় দক্ষতা অর্জনে সহায়তা করতে এপ্রিলে যাত্রা শুরু করে টিএন। এরই মধ্যে ৩০টিরও বেশি দেশি স্টার্টআপ প্রতিষ্ঠানের সেবা ও উদ্ভাবন মূল্যায়ন করছে। ভবিষ্যতে সম্ভাবনাময় উদ্যোক্তাদের প্রযুক্তি উন্নয়ন এবং বিনিয়োগ পেতে সহায়তা করবে টিএন।



