হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছেই
প্রায় প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তির রেকর্ড ভেঙ্গে নতুন নতুন রেকর্ড গড়ছে। এবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শুধু হাসপাতালেই ভর্তি হয়েছেন ২৪ হাজার ৮০৪ (প্রায় ২৫ হাজার) রোগী।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে ডেঙ্গু রোগীদের মধ্যে মারা গেছেন ১৮ জন। হাসপাতালে চিকিৎসা গ্রহণ করে সম্পূর্ণ সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৭ হাজার ৩৮৮ জন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-

বর্তমানে হাসপাতালে ভর্তি ৭ হাজার ৩৯৮ জন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডাক্তার আয়েশা আক্তারের কাছে জানতে চাইলে তিনি জানান, রাজধানীসহ দেশের সরকারি-বেসরকারি হাসপাতালে ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত প্রথম ছয় মাসে সর্বসাকুল্যে ভর্তি হয়েছেন মাত্র ২ হাজার ২৮৭ জন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-

এ ছাড়া জুলাই মাসে ১৫ হাজার ৬৫০ জন এবং চলতি আগস্ট মাসের গত চারদিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৬ হাজার ৯৬৭ জন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-

গত ২৪ ঘণ্টায় সারাদেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৭০ জন অর্থাৎ প্রতি ঘণ্টায় হাসপাতালে ভর্তি হচ্ছেন ৭৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-




