বিনোদন
ঈদে তারকাদের নিয়ে ইকবাল খন্দকারের দুই অনুষ্ঠান
গত ঈদের মতো এবারের ঈদেও ইকবাল খন্দকারের উপস্থাপনায় প্রচার হবে দুটি বিশেষ অনুষ্ঠান। আর প্রচার সময় যথাক্রমে ঈদের তৃতীয়দিন সন্ধ্যা ৭টা ১০ মিনিট এবং ঈদের দিন সন্ধ্যা ৬টা ১৫ মিনিট।ইকবাল খন্দকারের অনুষ্ঠান দুটির একটির নাম ‘সেলিব্রিটি আড্ডা’। আর অন্যটি ‘ঈদ গান আলাপন’। প্রথম অনুষ্ঠানটি নির্মিত হয়েছে বেসরকারি টিভি চ্যানেল এশিয়ান টিভির জন্য, আর দ্বিতীয়টি বিটিভির জন্য।
প্রথম অনুষ্ঠান তথা ‘সেলিব্রিটি আড্ডা’র অতিথি বাংলা চলচ্চিত্রের দুই উজ্জ্বল নক্ষত্র সোহেল রানা ও ইলিয়াস কাঞ্চন। আর অন্যটি ‘ঈদ গান আলাপন’। এতে নতুন প্রজন্মের শিল্পীরা অংশ নেবে।






