ফাতেমা মুন্নী: কামরাঙা একটি দেশি ফল। অন্যান্য ফলের তুলনায় এর দামও কম। পুষ্টি জোগায়, নানা রোগ প্রতিরোধে কাজ কর।
ভেজাল, দূষণ, অনিয়ন্ত্রিত জীবন যাপনের কারণে শরীরের দফা রফা। এই পরিস্থিতিতে কামরাঙ্গা দিতে পারে অনেক রোগ থেকে মুক্তি।
চিকিৎসকরা বলছেন-
# ভিটামিন বি নাইন ফলিক অ্যাসিডে ভরপুর কামরাঙা। যা হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমিয়ে দেয়।
# ভিটামিন সি-এর পরিমাণ আম, আঙুর, আনারসের চেয়ে বেশি।ত্বক সুন্দর রাখার পাশাপাশি দাঁতও ভালো রাখে।
# কামরাঙায় আয়রনের পরিমাণ পাকা কাঁঠাল, কমলালেবু, পাকা পেঁপে, লিচু, ডাবের পানির চেয়েও বেশি।আয়রন আমাদের রক্তের হিমোগ্লোবিন তৈরিতে সহায়তা করে।
#কামরাঙা দিয়ে তৈরি চাটনি, জ্যাম, জেলি খেতে দারুন লাগে ।
#ভিটামিন বি ফাইভ ও ভিটামিন বি সিক্স প্রচুর পরিমাণে রয়েছে কামরাঙ্গায়। স্বাভাবিক ক্ষুধা বজায় রাখতে ও কোষদের কাজ সচল রাখতে সাহায্য করে।
#ডায়াবেটিস নিয়ন্ত্রণ, কোলেস্টেরল কম করা এবং হাইপারটেনশন দূর করতে কামরাঙার জুড়ি মেলা ভার।
# শুধু কামরাঙা ফলই নয়, কামরাঙা গাছের পাতাও খুবই উপকারি।
#কামরাঙায় রয়েছে এলাজিক অ্যাসিড, যা খাদ্যনালির ক্যান্সার প্রতিরোধ করে।
#এর পাতা ও কচি ফলের রসে রয়েছে ট্যানিন, যা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। সর্দিকাশিতে দারুণ উপকারি। কোষ্ঠকাঠিন্য দূর করে।
# কামরাঙা চুল, ত্বক, নখ ও দাঁত উজ্জ্বল করে। মুখে ব্রন হওয়া আটকায়।
কামরাঙা কোনোভাবেই খালি পেটে খাওয়া চলবে না। ডায়ারিয়া হলে কামরাঙা খাওয়া চলবে না। কামরাঙা একটি অক্সালেট সমৃদ্ধ ভিটামিন সি জাতীয় ফল। সে কারণে যাদের কিডনির সমস্যা রয়েছে, তাদের কামরাঙা খেতে নিষেধ করছেন।



