আন্তর্জাতিক

ওমানের সুলতানের মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক বাংলাদেশে

ওমানের সুলতানের মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক বাংলাদেশে

ওমানের সুলতান কাবুস বিন সাইদ আল সাইদের মৃত্যুতে আজ দিনব্যাপী রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ।
সোমবার সব সরকারি, বেসরকারি ও শিক্ষা প্রতিষ্ঠান এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং সকল মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে ওমানি সুলতানের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হবে।’
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) ইতোমধ্যে এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে কাল জাতীয় পতাকা অর্ধনমিত রাখার অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছেন।
আরব বিশ্বের সবচেয়ে বেশি সময়ের শাসক সুলতান কাবুস বিন সাইদ আল সাইদ গত ১০ জানুয়ারি শুক্রবার ৭৯ বছর বয়সে ইন্তেকাল করেন।

এমন আরও সংবাদ

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker