জাতীয়

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির ভিসি হলেন অধ্যাপক ড. আব্দুল আউয়াল খান

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির ভিসি হলেন অধ্যাপক ড. আব্দুল আউয়াল খান

নিজস্ব প্রতিবেদক: ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির উপাচার্য নিযুক্ত হয়েছেন অধ্যাপক ড. আব্দুল আউয়াল খান। আগামী ৪ বছরের জন্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ তাঁকে এ পদে নিয়োগ প্রদান করেন।

অধ্যাপক ড. আব্দুল আউয়াল খান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন গবেষক। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের গবেষক হিসেবে তাঁর ৫০ এর অধিক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি ৬০ এর অধিক এমফিল ও পিএইচডি গবেষকের তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অধ্যাপক ড. খান ঝালকাঠি জেলার রাজাপুর থানাধীন সাতুরিয়া গ্রামে ১৯৪৮ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম রুস্তুম আলী খান ও মাতা মরহুমা ছাহেরা খাতুন বিদ্যোৎসাহী ও দানশীল হিসেবে খ্যাত ছিলেন। তিনি ১৯৬৮ খ্রিষ্টাব্দে প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে কৃতিত্বের সাথে ব্যাচেলর অব কমার্স ও ১৯৬৯ খ্রিষ্টাব্দে মাস্টার অব কমার্স ডিগ্রি অর্জন করেন।

এ বিশ্ববিদ্যালয় থেকে তিনি ১৯৮৭ খ্রিষ্টাব্দে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৭৩ খ্রিষ্টাব্দে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থাপনা বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং ১৯৯৭ খ্রিষ্টাব্দে অধ্যাপক হিসেবে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেসের অধ্যাপক ও ডিন হিসেবে ১৯৯৭ খ্রিষ্টাব্দের জুন থেকে ২০০০ খ্রিষ্টাব্দের জুলাই পর্যন্ত দায়িত্বরত ছিলেন। এছাড়াও তিনি বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন।

এমন আরও সংবাদ

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker