বিনোদন

নতুন স্বপ্নে বাপ্পীর হলো নতুন শুরু

bappyবিনোদন প্রতিবেদক : অনেকদিন পর নতুন করে আলোচনায় ঢাকাই সিনেমার চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। মানহীন সিনেমার অভাবে ক্যারিয়ার নিয়ে ভুগছিলেন এই নায়ক। ভক্তরাও দিন দিন হতাশা প্রকাশ করছিলেন।তার ভিড়ে নতুন এক সম্ভাবনা জাগিয়ে হাজির হলেন নতুন প্রজন্মের রোমান্টিক হিরো বাপ্পী চৌধুরী। সম্প্রতি তিনি চুক্তিবদ্ধ হয়েছেন ‘ঢাকা অ্যাটাক’খ্যাত নির্মাতা দীপঙ্কর দীপনের ‘২০৪০’ নামের নতুন ছবিতে।

অবশেষে সেই ছবির জন্য ক্যামেরার সামনে দাঁড়ালেন বাপ্পী। আজ ২৩ জুন, রোববার এফডিসিতে শুরু হয়েছে ‘২০৪০’ ছবির শুটিং। এখানে অংশ নিচ্ছেন বাপ্পীও। শুটিং চলবে টানা বেশ কয়েকদিন।

তিনি জানান, ‘এই ছবিটি আমার জন্য স্বপ্নের প্রজেক্ট। দীপঙ্কর দীপন দাদা একজন চমৎকার নির্মাতা। পাশাপাশি নুসরাত ইমরোজ তিশা ও নুসরাত ফারিয়া পছন্দের দুজন অভিনেত্রী। আশা করছি আমাদের সম্মিলত প্রচেষ্টায় একটি ভালো মানের দর্শকপ্রিয় সিনেমা তৈরি হবে।’

এমন আরও সংবাদ

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker