বিনোদন

দীপিকার ‘ছাপাক’ সিনেমার বিরুদ্ধে মামলা

দীপিকার ‘ছাপাক’ সিনেমার বিরুদ্ধে মামলা

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন অভিনীত ‘ছাপাক’ সিনেমার বিরুদ্ধে মামলা করেছেন রাকেশ ভারতী নামে এক লেখক।

ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, রাকেশ ভারতী ‘ছাপাক’ সিনেমাটি তার গল্প চুরি করে করা হয়েছে দাবি করে মুম্বাই হাইকোর্টে ‘ছাপাক’র পরিচালক মেঘনা গুলজারের বিরুদ্ধে মামলা করেছেন।

রাকেশ ভারতীর আইনজীবী জানান, লক্ষ্মী আগরওয়ালকে নিয়ে নির্মিত হয়েছে ‘ছাপাক’। এর চিত্রনাট্য বা আইডিয়া, সম্পূর্ণভাবেই তার মক্কেলের। অথচ তাকে কোনো ক্রেডিট দেয়া হয়নি।

রাকেশ হাইকোর্টের কাছে আবেদন করেছেন, তিনি তার চিত্রনাট্যের সঙ্গে ‘ছাপাক’ সিনেমার চিত্রনাট্যের তুলনা করতে চান। আর ততদিন পর্যন্ত ‘ছাপাক’ সিনেমার মুক্তি আটকে দেওয়া হোক।

‘ছাপাক’ সিনেমায় দীপিকার চরিত্রের নাম মালতি। অভিনয়ের পাশাপাশি সিনেমাটির সহ-প্রযোজনাতেও রয়েছেন দীপিকা। সিনেমাটিতে লক্ষ্মীর স্বামী সমাজকর্মী অলোক দীক্ষিতের চরিত্রে অভিনয় করছেন বিক্রান্ত ম্যাসি। ২০২০ সালের ১০ জানুয়ারি সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

রাকেশ ভারতী জানান, ২০১৫ সালে ইন্ডিয়ান মোশন পিকচার্স প্রোডিউসার অ্যাসোসিয়েশনে (ইমপা) তার সিনেমা ‘ব্ল্যাক ডে’ নামে রেজিস্টার করেন। তারপর তিনি কাজও শুরু করেন। অনেকেই তার চিত্রনাট্য নিয়ে সিনেমা তৈরির আগ্রহ দেখায়। তার মধ্যে ফক্স স্টার স্টুডিও ছিল। মাস খানেক আগে তিনি খবর পান তারই অনুরূপ চিত্রনাট্য অবলম্বনে তৈরি হচ্ছে ‘ছাপাক’। যার অন্যতম প্রযোজক ফক্স স্টার স্টুডিও। তারপর আইনি পদক্ষেপ নেয়ার কথা ভাবেন তিনি।

এমন আরও সংবাদ

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker