বিনোদন

কারিনা কাপুরকে নিয়ে যা বললেন শাশুড়ি শর্মিলা

কারিনা কাপুরকে নিয়ে যা বললেন শাশুড়ি শর্মিলা

কারিনা কাপুরকে নিয়ে যা বললেন শাশুড়ি শর্মিলা

বিনোদন ডেস্ক: বলিউড সুপারস্টার সাইফ আলি খান ও গ্লামারগার্ল কারিনা কাপুর দম্পতি কিছু দিন পর পরই শিরোনামে আসেন। তাদের ব্যক্তিগত ও পারিবারিক জীবনের নানা কিছু নিয়ে ভক্তদের আগ্রহ।

কেননা সাইফ যখন বলি অভিনেত্রী অমৃতা সিংয়ের সঙ্গে মালাবদল করছিলেন, তখন কারিনা ছিলেন কোমলমতি শিশু।

মায়ের কোলে চড়ে সাইফ-অমৃতার বিয়েতে হাজির হয়েছিলেন কারিনা। আর সেই কারিনা এখন সাইফের ঘরনী।

২০১২ সালে সাইফের প্রেমে পড়েন কারিনা। তিন বছর চুটিয়ে প্রেম করে ২০১৫-তে তারা বিয়ে করেন। তাদের ঘর আলো করে এসেছে সন্তান তৈমুর। তৈমুর এখন সুপারস্টার কিড।

অমৃতার সঙ্গে বিচ্ছেদ ঘটানোর পর কারিনাকে বিয়ে করে বেশ সমালোচিত হয়েছিলেন সাইফ। তবে সেসব সমালোচনার থোরাই কেয়ার করেন সাইফ-কারিনা।

কারণ সাইফের মা শর্মিলা ঠাকুরের মন জয় করে নিয়েছেন কারিনা। বড় পছন্দের বউমা কারিনা কাপুর। গত শুক্রবার রেডিও শো What Women Want-এ শাশুড়ি মাকে আমন্ত্রণ জানানো হয়।

সেখানে হাসিমুখে কারিনা কাপুরের ঢালাও প্রশংসা করলেন শর্মিলা ঠাকুর। কেন কারিনাকে বউমা হিসেবে বেশ পছন্দ তার ব্যাখ্যা দিলেন পতৌদি রানি।

তিনি বলেন, ‘যখন প্রয়োজন পড়ে সাইফ আর মেয়ে সোহাকে এসএমএস করি, ইনবক্স করি। দেখা যায় কখনও কখনও দুজনের কেউই সেসব মেসেজ সিনই করেন না। কল তো দূরের কথা সময়মতো রিপ্লাইও দেয় না। কিন্তু এ বেলায় কারিনা বেশ সতর্ক ও সক্রিয়। কারিনাকে কোনো কিছুর জন্য মেসেজ লিখলেই সঙ্গে সঙ্গে জবাব পাই। সমাধানও দিয়ে দেয় সে।

এর ব্যত্যয় কখনও ঘটেনি জানিয়ে শর্মিলা বলেন, ‘হাজার ব্যস্ততার মধ্যেও তার মেজেজের রিপ্লাই দেন কারিনা। তা হলে এমন বউমাকে ভালো না বলে কি উপায় আছে?’

এর পর কারিনা কাপুরের আরও কয়েকটি গুণের কথা জানান শর্মিলা। বিশেষ করে অতিথি আপ্যায়নে কারিনার তড়িৎকর্মা কাজকে বেশ উপভোগ করেন তিনি।

তিনি বলেন, ‘কাপুর বংশের মেয়ে কারিনা। সে জানে কীভাবে অতিথিদের আপ্যায়ন করতে হয়। তৈমুরকে দেখতে সাইফের বাড়ি গেলে সবার আগে নাকি কারিনা আমার কী খেতে ইচ্ছে করছে তা জিজ্ঞেস করে। তার পর ঠিক আমি যেমনটি চাই সেভাবে খাবার টেবিল সাজায় কারিনা।’

এর পর স্মৃতিচারণ করেন শর্মিলা ঠাকুর। তিনি বলেন, ‘শ্বশুরের মৃত্যুতে কারিনা নিজের জন্মদিনটি আর পালন করেনি। ২০১১ সালের ২২ সেপ্টেম্বর পতৌদি মারা গেলেন। তার আগের দিন ছিল কারিনার জন্মদিন। তবু খবর পেয়েই ছুটে এসেছিল কারিনা। ওই সময় পতৌদি প্রাসাদ আত্মীয়স্বজনে ভরে গিয়েছিল। কারিনা বাড়ির একজন হয়ে সব সামলেছিলেন সেদিন। বিষয়টি আমাকে নাড়া দিয়েছিল।’

শর্মিলার মুখে কারিনার প্রশংসা, ‘মানুষের সঙ্গে খুব ভালো সম্পর্ক তৈরি করতে পারে কারিনা। সম্পর্ক ধরে রাখতে জানে ও।’

এমন আরও সংবাদ

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker