বিনোদন

দিশা হারালো টাইগার-দিশা’র সম্পর্ক!

এন্টারটেইনমেন্ট ডেস্ক

দুজনের কেউই প্রকাশ্যে স্বীকার না করলেও টাইগার শ্রফ আর দিশা পাটানির সম্পর্ক ছিল ওপেন সিক্রেট। তাদের প্রেমের খবর সবাই জানতো। এমনকি শোনা গেছে তারা ছিলেন লিভ ইন রিলেশনে।

তাদের সেই সম্পর্ক নাকি ভেঙ্গে গেছে। এমনটাই শোনা যাচ্ছে বলিউড অন্দরে। দুই তারকার ঘনিষ্ঠ মহলও জানাচ্ছে এমনটাই। তবে সম্পর্ক ভাঙার কারণ পরিষ্কার জানা যায়নি।

খবরে প্রকাশ টাইগার ও দিশার সম্পর্ক বেশ কিছুদিন ধরেই খারাপ যাচ্ছিল। কিন্তু ঠিক কী কারণে তাদের দুজনার পথ দুদিকে বেঁকে গেছে তা স্পষ্ট না। কারও কারও ধারণা শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের ছেলে আদিত্যর সঙ্গে দিশার বন্ধুত্বই সম্পর্ক ভাঙার অন্যতম কারণ।

বিষয়টি মেনে নিতে পারেননি টাইগার। কিন্তু টাইগারের অপছন্দকে গুরুত্ব দিচ্ছিলেন না দিশা। ফলে যা হবার তাই হয়েছে। তবে দুজনের ঘনিষ্ঠ একটি মহল এই কারণকে ভুল বলে উড়িয়ে দিয়েছে।

জানা গেছে, কয়েক সপ্তাহ আগে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে এই জুটি। তার পরেও অবশ্য একাধিকবার তাদের দুজনকে একসঙ্গে দেখা গেছে। কারণ প্রেমের সম্পর্ক ভাঙ্গলেও তারা দুজন নাকি বন্ধু হয়ে থাকবেন।

এমন আরও সংবাদ

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker