অর্থনীতিনারী ও অর্থনীতি

এনগেজমেন্ট এশিয়া অ্যাওয়ার্ড জিতেছে  ব্র্যাক ব্যাংকের ‘তারা’

এনগেজমেন্ট এশিয়া অ্যাওয়ার্ড জিতেছে  ব্র্যাক ব্যাংকেরতারা

এনগেজমেন্ট এশিয়া অ্যাওয়ার্ড জিতেছে  ব্র্যাক ব্যাংকের ‘তারা’

ফাতেমা আক্তার মুন্নি : উইমেন’স মার্কেট চ্যাম্পিয়ন এনগেজমেন্ট অ্যাওয়ার্ড ২০১৯ প্রদান করেছে নিউইয়র্কভিত্তিক ফিন্যান্সিয়াল অ্যালায়েন্স ফর উইমেন। গ্লোবাল অ্যালায়েন্সের সদস্য হিসেবে প্রথম বাংলাদেশী ব্যাংক, ব্র্যাক ব্যাংক উইমেন মার্কেট চ্যাম্পিয়ন হিসেবে এনগেজমেন্ট-এশিয়া ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড জিতেছে। এটি ব্যাংকের সমন্বিত নারী ব্যাংকিং সমাধান ‘তারা’র স্বীকৃতি হিসেবে এসেছে, যা নারীর উন্নয়ন ও নারীর ক্ষমতায়নের জন্য কাজ করে। এই এনগেজমেন্ট অ্যাওয়ার্ডটি জিবিএ সদস্যদের দেয়া হয়েছে, যারা গ্রাহকদের সক্ষমতা বৃদ্ধি ও নলেজ শেয়ারিং ইভেন্টে সবচেয়ে বেশি প্রোগ্রাম আয়োজন করেছে। ফ্রান্সের প্যারিসে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সেলিম আর এফ হোসেন জিবিএ সামিটে এ অ্যাওয়ার্ডটি গ্রহণ করেন। ব্যাংকের উইমেন ব্যাংকিং সেগমেন্ট তারার সিনিয়র প্রডাক্ট ম্যানেজার মেহরুবা রেজা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পুরস্কারপ্রাপ্তির পর সেলিম আর এফ হোসেন বলেন, ফিন্যান্সিয়াল অ্যালায়েন্স থেকে নারীর জন্য আরো একটি অ্যাওয়ার্ড পাওয়ায় আমরা গর্ববোধ করছি। একটি ভ্যালু বেজড ব্যাংক হিসাবে যেসব নারী ব্যাংকিং সেবা থেকে বঞ্চিত তাদের ব্যাংকিং সেবা প্রদানের জন্য আমরা দৃঢ়প্রতিজ্ঞ। সেলিম আর এফ হোসেন ‘গেটিং টু দ্য টপ: উইমেন ইন দ্য সি-সুইট’ বিষয়ক একটি প্যানেল ডিসকাশনে অংশ নেন এবং কোম্পানি সংস্কৃতি ও প্রতিষ্ঠানের মধ্যে নারীদের ক্ষমতায়নের বিষয়টি তুলে ধরেন। মেহরুবা রেজা ‘রিচিং অ্যান্ড অ্যাডিং ভ্যালু টু আন/আন্ডারসার্ভ উইমেন’ বিষয়ক অন্য একটি প্যানেল ডিসকাশনে ব্র্যাক ব্যাংকের উইমেন ব্যাংকিং সেগমেন্ট তারার বিষয়ে বর্ণনা করেন এবং সারা দেশে নারীদের মধ্যে তারার ভূমিকা তুলে ধরেন।

 

এমন আরও সংবাদ

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker